হৃদয়ের পরাজয়
- শুভ বৈদ্য

হৃদয়ের অধিকাংশ রয়েছে তোমার দখলে,
ফিরিয়ে পেতে চাই কোনো এক সকালে!
মনের বিরুদ্ধে আজও আমি করি যুদ্ধ,
হয়েছি ক্লান্ত, শক্তি হয়েছে বৃদ্ধ!
ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার হৃদয় আমাকে,
চাইছি ক্ষমা, করেছি ভুল, ভালোবেসে তোমাকে!
লালচে রঙের হৃদয়কে করিতেছ কালো,
এই জন্মে আর বাসবো না কাউকে ভালো!
তোমার আদেশে এই যুদ্ধ থামবে, থামবে তোমার সৈনিক,
পরাজয় যে মানতে পারবো না, চাইছি আমার হৃদয় ভিক!
যখনই ভাবি আমার হৃদয় পুরোটা রয়েছে আমারই দখলে,
তখনই তুমি এসে বুঝিয়ে দাও ছিলো না কোনো কালে!
হৃদয়ের স্বাদ কি এতটায় মিষ্টি?
যার থেকে সরছে না তোমার কুদৃষ্টি!
মুক্তি চাই, মুক্তি চাই, বলছে আমার হৃদয়,
এই আশায় বসে আছি হবে বিজয়ের সূর্যদয়!
হৃদয় আমি দিয়েছিলাম তোমায় রাখতে অনেক যত্নে,
ধ্বংস কেন করছো তবে, পেয়ে কোন রত্নে?
মৃত্যু আগে মুক্তি চাই, চাই না তোমার জয়,
তোমার জয়ে হবে আমার হৃদয়ের পরাজয়!


২৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026